আমাদের সম্পর্কে

গ্রাহকের কথা শুনে সেবা উন্নত করার জন্য তৈরি

ফিডব্যাক সিস্টেম তৈরি হয়েছে সেইসব প্রতিষ্ঠানের জন্য, যেখানে প্রতিদিন মানুষ সরাসরি সেবা নিতে আসেন — হাসপাতাল ও ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ব্যাংক, সরকারি সেবা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান, হোটেল, রেস্টুরেন্ট ও রিটেইল শপ।

সেবা কেমন হলো, তা সবচেয়ে ভালো জানেন গ্রাহক নিজেই। কিন্তু সেই অভিজ্ঞতা অনেক সময় ব্যবস্থাপনার কাছে পৌঁছায় না, বা পৌঁছায় শুধু মুখে মুখে। আমাদের লক্ষ্য গ্রাহকের মতামত সহজে সংগ্রহ করা এবং এমনভাবে সাজানো, যাতে আপনি বুঝতে পারেন কোথায় উন্নতি প্রয়োজন।

  • টাচ-স্ক্রিন কিয়স্কে ৫ ধাপের রেটিং, অভিযোগের কারণ, মন্তব্য ও ভয়েস মেসেজ
  • খারাপ রেটিংয়ে টেলিগ্রাম অ্যালার্ট
  • নতুন থেকে সমাধান পর্যন্ত প্রতিটি অভিযোগের স্ট্যাটাস
  • সার্ভিস স্বাস্থ্য স্কোর, ক্যাটাগরিভিত্তিক হিসাব ও গড় সমাধান সময়
  • PDF ও Excel রিপোর্ট, বাংলা ও ইংরেজিতে